যেভাবে মালিকসহ দুইজনকে বাঁচালো কুকুর 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২০:১৬

কথায় আছে কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু। এনিয়ে বিশ্বে এর হাজারো প্রমাণ। সম্প্রতি ফের এমন নজির গড়লো এক পোষ্য কুকুর। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, টিনসলে নামে জার্মান শেফার্ড এক পোষ্য কুকুর যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের স্টেট পুলিশকে গাড়ি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত দুই ব্যক্তিকে খুঁজে দিতে সাহায্য করেছে।  

খবরে বলা হয়েছে, গত সোমবার রাত ১০ টা নাগাদ নিউ হ্যাম্পশায়ার- ভারমন্ট সীমান্তে হাইওয়েতে পুলিশ এক কুকুরের কাছ থেকে বার্তা পায়। সেখানে থাকা এক পুলিশ দেখেন ওই কুকুর রাস্তায় দৌড়াচ্ছিল। পুলিশ কর্মকর্তা ওই কুকুরের কাছে গেলে কুকুরটি উত্তর ভারমন্টের দিকে যাচ্ছিলো। 

নিউ হ্যাম্পশায়ার রাজ্য পুলিশের লেফটেন্যান্ট ড্যানিয়েল বালদাসারে ডব্লিউএমইউআর-টিভিকে বলেন, এটা ছিল একধরনের, 'আমাকে অনুসরণ কর, আমাকে অনুসরণ কর। এবং তারা অনুসরণ করেছে, গিয়ে দেখেন রেললাইন ক্ষতিগ্রস্ত এবং এর নিচে ওই কুকুর তাকাচ্ছিল। এটা ছিল অবিশ্বাস্যের মত । 

এর কিছু সময় পর পুলিশ খুঁজে পান রেললাইনের ক্ষতিগ্রস্থ অংশ দেখতে পান। সেখানেই ভয়াবহভাবে একটি পিকআপ ট্রাক দূঘটনার কবলে পড়েছে। 

এরপর ওই ট্রাকে আটকে থাকা দুইজনকে বের করা হয়। তারা গুরুতর জখম হন এবং হাইপোথার্মিয়ায় ছিলেন। পুলিশ জানান, আহত দুইজনের একজন ওই কুকুরের মালিক ছিলেন। 

হার্টফোর্ড ফায়ার ডিপার্টমেন্ট ক্যাপ্টেন জ্যাক হেজেস বলেন, আমরা যতক্ষণ ধরে আমাদের রোগীদের সেবা করছিলাম, সেখানে ওই কুকুর সুন্দর এবং শান্তভাবে তার মালিকের পাঁশে বসে ছিল। 

ওই কুকুরের মালিক ক্যাম লন্ড্রি বলেন,  কুকুরটিকে হরিণের বার্গার এবং পিঠে স্ক্র্যাচ দিয়ে পুরস্কৃত করা হচ্ছে।