নির্বাচনে মৃত্যুর দায় প্রার্থী ও সমর্থকদের: ইসি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২০:১৭

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬ জনের মৃত্যুর দায় নির্বাচন কমিশনের (ইসি) নয় বলে মন্তব্য করেছেন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ভোট দিতে গিয়ে যারা মারা গেছেন, এর দায় প্রার্থী ও সমর্থকদের। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে। সামনে আরও ভালো হবে। 
এসময় ভোটে অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে বলে জানন তিনি।

উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউপি ভোটে মানিকগঞ্জ, চট্টগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও চাঁদপুরে সহিংসতায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

 

ইত্তেফাক/এনএ