ঠাকুরগাঁওয়ে নারগুন ইউনিয়নের দৌলতপুর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে মকছেদুল ইসলাম নামের একজনকে গ্রেফতার হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে মকছেসুদলকে গ্রেফতার করে ঠাকুরগাঁও থানার পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দৌলতপুরে শ্বশুর আব্দুস সালামের বাড়িতে বেড়াতে আসে মকছেদুল। গত ৪ জানুয়ারি বিকালে পাশের বাড়ির প্রতিবন্ধী যুবতীকে বাসায় একা পেয়ে মকছেদুল ঘরের ভেতর ঢোকে ধর্ষণ করে। এ সময় প্রতিবন্ধীকার শুনে তার মা ও স্থানীয়রা এসে মকছেদুলকে আটক করে থানায় খবর দেন। এ ঘটনায় সকালে প্রতিবন্ধী কিশোরীর মা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর মকছেদুলকে গ্রেফতার করে পুলিশ।
ওসি বলেন, বুধবার সকালে ধর্ষণের শিকার যুবতীর মা বাদী হয়ে মকছেদুলের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইত্তেফাক/এনই
