ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২টি ও হরিণাকুন্ড উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২টিতে নৌকা প্রতীক ও ৮ টিতে সতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শৈলকুপার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতে নৌকা ও ২টিতে সতন্ত্র এবং হরিণাকুন্ডুর ৮ ইউনিয়নের মধ্যে ৬টিতে সতন্ত্র ও ২টিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বেসরকারি ভাবে বিজয়ী চেয়ারম্যানরা হলেন, ত্রিবেনী ইউনিয়নে সেকেন্দার আলী মোল্লা (নৌকা), মির্জাপুরে ফিরোজ আহমেদ (নৌকা), দিগনগরে জিল্লুর রহমান তপন (নৌকা), কাঁচেরকোলে এডভোকেট সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন (নৌকা), সারুটিয়ায মাহমুদুল হাসান মামুন (নৌকা), উমেদপুরে সাব্দার হোসেন মোল্লা (নৌকা), দুধসরে সাহাবুদ্দিন সাবু (নৌকা), হাকিমপুরে কামরুজ্জামান জিকু (নৌকা), বগুড়ায শফিকুল ইসলাম শিমুল (নৌকা), ধলহরাচন্দ্রে মতিয়ার রহমান (নৌকা), আবাইপুরে হোলাল বিশ্বাস (সতন্ত্র) ও ফুলহরি ইউনিয়নে আওলাদ হোসেন (সতন্ত্র)।
এ ছাড়াও হরিণাকুন্ড থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, চাঁদপুর ইউনিয়নে কামাল হোসেন (সতন্ত্র), কাপাশহাটিয়ায় শরাফত দৌলা ঝন্টু (সতন্ত্র), রঘুনাথপুরে বসির উদ্দিন (সতন্ত্র), ফলসিতে মো: বজলুর রহমান (সতন্ত্র), দৌলতপুরে আবুল কালাম আজাদ (সতন্ত্র), তাহেরহুদায় মঞ্জুর রাশেদ (সতন্ত্র), ভায়নায় নাজমুল হুদা তুষার (নৌকা) ও জোড়াদহ ইউনিয়নে জাহিদুল ইসলাম বাবু (নৌকা) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
