শীতকালে ঘরে বসেই করুন বডি স্ক্রাবিং

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৮:৫০

এই শীতে শুষ্ক ত্বকের জন্য কমন একটি ঘটনা কি জানেন? ওকে ট্রাই করুন- নখ দিয়ে হাতে একটু আলতো করে টানুন! সাদা হয়ে গেলো, তাইতো? পরীক্ষাটা পুরোনো যদিও! কিন্তু সত্যিই তো! শুষ্কতার ভয়াবহতাটাও তো তীব্র হয়। এজন্য চাই পারফেক্ট এবং ইজি বডি স্ক্রাব, যা শীতের শুষ্কতা থেকে মুক্তি দেবে দারুণভাবে এবং ঘরে বসেই পাওয়া যাবে স্মুথ ও গ্লোয়িং স্কিন।

শীতকালে মানবদেহ সব থেকে বেশি রুক্ষ, শুষ্ক ও মলিন হয়ে যায়। তখন প্রচুর ডেড সেল দেখা দেয়। এতে স্কিন অনেক খারাপ দেখায়। পাশাপাশি স্কিনের ডেড সেলগুলো কাপড়ে পড়তে থাকে, যা মানুষের সামনে অনেক বেশি লজ্জাজনক। তাই লজ্জার হাত থেকে বাঁচার জন্য হলেও বডি স্ক্রাবের প্রয়োজনীয়তা অপরিসীম। বডি স্ক্রাব করার জন্য পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। ঘরেই রয়েছে এমন উপকরণগুলো দিয়ে ঘরে বসেই বানিয়ে নিতে পারেন এই ময়েশ্চারাইজিং এক্সফোলিয়েটর।

  •  নারিশিং হানি স্ক্রাব

যা যা লাগবে
- মধু ১/৩ কাপ
- অলিভ অয়েল ১/২ কাপ
- লবণ ১ কাপ

প্রথমে মধু ও অলিভ অয়েল একসাথে মিশয়ে নিন। এরপর এতে অল্প অল্প করে লবণ দিয়ে ভালোমতো মেশাতে থাকুন। এবার ২-৩মিনিট আস্তে আস্তে তোমার বডি স্ক্রাব করে নিন। মধু ও অলিভ অয়েল খুব ভালো ন্যাচারাল ময়েশ্চারাইজার। এটি ড্রাই, খসখসে স্কিনস্মুদ ও সফট করতে সাহায্য করে।

বডি স্ক্রাবিং

  • ময়েশ্চারাইজিং মিল্ক স্ক্রাব

যা যা লাগবে
- ব্রাউন সুগার ১০০ গ্রাম
- দুধ ২৫ গ্রাম
- মধু ১ টেবিল চামচ
- অলিভ অয়েল ১ টেবিল চামচ

প্রথমে মধু, চিনি ও অলিভ অয়েল একসাথে মিশিয়ে নিন। এবার এতে অল্প অল্প করে দুধ মেশাতে থাকুন। দুধের ল্যাক্টিক এসিড ডেডস্কিন সেল রিমুভ করতে খুব ভালো কাজ করে। আর ব্রাউন সুগার ডেড সেল এক্সফোলিয়েট করার পাশাপাশি ন্যাচারল ময়েশ্চারাইজারহিসেবে কাজ করে। তবে হাতের কাছে ব্রাউন সুগার না থাকলে, সাদা চিনিও ব্যবহার করা যাবে।

  • আমন্ড স্ক্রাব

যা যা লাগবে
- ওটস ১/৪ কাপ
- আমন্ড পেস্ট ২ টেবিল চামচ
- মিল্ক ক্রিম ১/২ কাপ
- মধু ১ টেবিল চামচ

প্রথমে ওটস ব্লেন্ড করে স্মুদ পেস্ট বানান। এরপর এতে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। স্ক্রাবটি দিয়ে আপনার বডিতে ৩ মিনিটের মতো আস্তে আস্তে ম্যাসাজ করুন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নিয়মিত এক্সফোলিয়েশন ছাড়া সফট আর স্মুদ স্কিন ভাবাই যায় না। এই ময়েশ্চারাইজিং এক্সফোলিয়েটরগুলো শীতে আপনার স্কিনরাখবে ফ্রেশ, আর সফট!

ইত্তেফাক/ ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন