মিথিলার মেয়েও আক্রান্ত করোনায়, দোয়া চাইলেন সবার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৪:১৫

বছরের শুরুতেই করোনা আক্রান্ত হন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এমন খবরে তার থেকে আলাদা হয়ে যান সঙ্গে থাকা স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার কন্যা আইরা তেহরীম খান। এবার আইরাও আক্রান্ত হলেন ভাইরাসটিতে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মিথিলা নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সৃজিতের পর আমার মেয়ে আইরারও করোনা পজিটিভ এসেছে। তিন দিন ধরে তার জ্বর। পরীক্ষা করার পর বুধবার তার করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে আমরা আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করেছি। এখন বেশ ভালো আছে মাশা আল্লাহ।’

মিথিলা আরও বলেন, ‘জ্বর এবং কাশির পর এখন দুজনই এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন। সবাই নিরাপদ থাকুন এবং মাস্ক পরুন।’

ইত্তেফাক/টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন