টিকা না নিয়ে ১২ বছরের বেশি বয়সী কেউ স্কুলে যেতে পারবে না: মন্ত্রিপরিষদ সচিব

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৬:১৭

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা অন্তত এক ডোজ টিকা না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে না এমন একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দেন।

তিনি বলেন, ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে বলা হয়েছে। লকডাউন নিয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনো আলোচনা হয়নি। যদি সংক্রমণ বাড়ে তখন গণপরিবহনে ৫০ ভাগ যাত্রী নিয়ে চলার সিদ্ধান্ত হতে পারে।  

ইত্তেফাক/ইউবি