এক বছরেই একে একে ১২ বার করোনার টিকা নিয়েছেন! এমনই দাবি করেছেন ভারতের বিরাহের ৮৪ বছরের বাসিন্দা ব্রহ্মদেব মন্ডল।
ওই বৃদ্ধের দাবি, কিছুদিন আগে করোনা টিকার ১২ তম ডোজ নিয়েছেন এবং প্রতিবার করোনার টিকা নেওয়ার পর তিনি অনেক উপকার পেয়েছেন।
মন্ডল নামে ওই ব্যক্তির আর দাবি, করোনার টিকা নেওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে এবং তিনি কখনো অসুস্থবোধ করেননি।
মন্ডল বলেন, টিকা নেয়ার পর আমি কখনো অসুস্থবোধ করিনি এবং আমার স্বাস্থ্যের উন্নতি হতে শুরু হয়েছে।
তিনি আরো বলেছেন, প্রতিবার করোনার টিকার নেওয়ার পর আমার পিঠের ব্যথা কমতে শুরু করে। ১১ মাস আগে করোনার প্রথম ডোজ নেওয়ার পর থেকে আমার ঠান্ডা লাগেনি। এসময় তিনি এক ছোট কাগজে কোথায় কখন কোন সময় করোনার টিকা নিয়েছে তা পরেন।
কীভাবে এতোবার করোনার টিকা নিলেন এমন প্রশ্নের জবাবে বৃদ্ধ এই ব্যক্তি বলেন, আমার আধার কার্ড এবং ভোটার আইডি দিয়ে বিভিন্ন জায়গায় করোনা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করি।
এই ঘটনা নিয়ে ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। তথ্যসূত্র: জি নিউজ।
