জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল অভিনীত ‘ছিটমহল’ ছবিটি রিলিজ পাচ্ছে চলতি মাসে। আগামী ১৪ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটিতে নিজেকে একেবারে নতুনভাবে উপস্থাপন করেছেন পিয়া জান্নাতুল।
পিয়া বলেন, ‘দর্শকরা আমাকে সচরাচর যেভাবে দেখে, যেভাবে ভাবতে চায়, একেবারে তার বাইরে থেকে ছবিটি করা। ছবিটি নিয়ে শুধু বলবো, এটা অসাধারণ এক মানবিক গল্প।’
উল্লেখ্য, করোনা সংক্রমণ কিছুটা কমলে সারাদেশেই চলচ্চিত্র মুক্তি নিয়মিত হতে শুরু করে। দেশের সিনেপ্লেক্সসহ কিছু সিনেমা হলে নতুন ছবি রিলিজের খবর পাওয়া যায়। যদিও এর ভেতরে এম রাহিম পরিচালিত সিয়াম-পূজা জুটির ‘শান’ ছবিটির মুক্তি স্থগিত করে প্রযোজক।
এ অবস্থায় আগামী ১৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে পিয়ার ‘ছিটমহল’ ছবিটি। ছিটমহলকে কেন্দ্র করেই বাস্তবতার ওপরে নির্মিত এই ছবিটি দর্শকমহলে প্রশংসা কুড়াবে এমনটাই পিয়ার আত্মবিশ্বাস।
পিয়া বলেন, ‘যারা বলছেন ভালো গল্পের ছবি এখন হয় না, তারা হলে না গিয়ে সিনেমা না দেখে প্রপাগান্ডা ছড়াচ্ছেন। গত কয়েক মাসে দারুণ কিছু গল্পের ছবি রিলিজ হয়েছে। যার প্রতিটি গল্পই সুন্দর।

