গ্রিন রোডের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২:৩১

রাজধানীর গ্রিন রোডের আরএস টাওয়ারের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিল খালেদ জানান, রাজধানীর গ্রিন রোডের ১৪তলা আর এস টাওয়ারের ৫ম তলায় লাগা আগুন ১১ টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৪ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তিনি আরও জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় গ্রিন রোডের আরএস টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু আমাদের ৪টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবর এখন পর্যন্ত আমরা পাইনি।

ইত্তেফাক/এমআর