পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি।
শুক্রবার (৭ জানুয়ারি) সকালে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী আরও বলেন, এ সরকার জনগণের ও গরীব দুঃখী মানুষের সরকার। এ সরকারের সময় সাধারণ মানুষ খুব ভালোভাবে জীবনযাপন করছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার অসহায়- দুস্থ মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন প্রমুখ।
