হঠাৎ করেই সিডনি ফেস্টিভ্যাল বয়কট করছেন শিল্পীরা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০১:৪৮

অস্ট্রেলিয়ার সিডনি শহরের বার্ষিক ফেস্টিভ্যাল থেকে এ পর্যন্ত ২০ জনেরও বেশি পারফর্মার নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফেস্টিভ্যালে ইসরায়েলি তহবিল যুক্ত করার কথা ঘোষণা দেয়ার পর ফিলিস্তিনপন্থি উচ্চ পর্যায়ের বহু শিল্পী নিন্দায় মুখর হয়ে ওঠেন। ফেস্টিভ্যালে ইহুদিবাদী ইসরাইল ২০ হাজার ডলার অর্থ ডোনেট করায় এসব শিল্পী বার্ষিক এ অনুষ্ঠান বর্জন করেন। 

সংগঠনটি জানায়, গত মে মাসে তেল আবিব যখন অবরুদ্ধ গাজার ওপর সামরিক আগ্রাসন চালায় তখন সিডনি ফেস্টিভ্যালের জন্য অর্থ দানের বিষয় নিয়ে ইসরাইল ও অস্ট্রেলিয়ার মধ্যে চুক্তি হয়।

ফিলিস্তিনি জাস্টিস মুভমেন্ট বর্ণবাদ-বিরোধী সবাইকে সিডনি ফেস্টিভ্যাল বয়কট করার আহ্বান জানিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সিডনি ফেস্টিভ্যাল ইসরাইলের অর্থ গ্রহণের মধ্যদিয়ে বর্ণবাদী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যবস্থা করছে।

ইত্তেফাক/এএইচপি