রাজধানীর কাপ্তান বাজারের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০:১৯

রাজধানীর কাপ্তান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (০৮ জানুয়ারি) ভোর ৬টা ৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। 

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মেহেদী হাসান হৃদয় ইত্তেফাক অনলাইনকে জানান, ভোর ৪টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৪টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

আগুনে পাইকারি এ বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইত্তেফাক/এএইচপি