করোনা সংকট কিছুটা শিথির হলে আবারো কনসার্টে মুখর হয়েছিল ঢাকাসহ সারাদেশে। স্টেজ শো’র ব্যস্ত গায়িকা তানিশা। তাই সে সংকটের কথাই বললেন।
তানিশার কথায়, ‘আমরা যারা সারাবছর বিভিন্ন স্টেজে শো করি। মিউজিক আমাদের প্রধান পেশা ও নেশা। তাদের জন্য সামনের দিনগুলো কেমন তা বোঝা মুশকিল। সবকিছু স্বাভাবিক হোক, এইটুকুই চাই।’
তবে এর ভেতরে অডিও রেকর্ডিংয়ের কাজও থামাননি তিনি। খুব শিগগিরই একটি মিউজিক ভিডিও ও দুটি লিরিক ভিডিও নিয়ে নতুন বছর দর্শকদের সামনে হাজির হবেন। দেশের গান ও ইসলামিক গানে তার অবস্হান শূন্যতেই। আর এই শূন্যতা কাটাতে একটি দেশাত্ববোধক গান ও একটি ইসলামিক গান তৈরি নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন তানিশা। পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত রয়েছেন। গানগুলো তার নিজেস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন তানিশা।
এছাড়া চ্যানেল আইয়ের ব্যানারে ঢাকাসহ ১৬ জেলায় মুক্তির গানে অংশ নিলেন তিনি। তানিশা বলেন, ‘আমার কাছে এই কাজটি ছিল দারুণ এক অভিজ্ঞতার মতো। দেশের গান ও নিজের গান নিয়ে একাধিক জেলায় এই অংশগ্রহণ নিজেকে আরো সমৃদ্ধ করেছে।
