রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭২

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১১:৪০

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানী বিভিন্ন এলাকা থেকে ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার (৭ জানুয়ারি) ভোর ৬টা থেকে শনিবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, গ্রেফতার ৭২ জনের কাছ থেকে ৪ হাজার ৩৬১ পিস ইয়াবা, ১২১ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৫২৫ গ্রাম গাঁজা ও ১ বোতল দেশিমদ জব্দ করা হয়।

ইত্তেফাক/কেকে