দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে হাতুরে কবিরাজদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। চিকিৎসার নামে চলছে অপচিকিৎসা। তাদের মিথ্যা কথার ফাদে পরে নিঃস্ব হচ্ছেন সাধারন মানুষ।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানাগেছে, ৬টি ইউনিয়নে ছোট-বড় মিলে মোট ২২টি হাট রয়েছে। তার মধ্যে কাহারোল হাট, জয়নন্দ হাট, বলেয়া হাট ও ১৩ মাইল গড়েয়া হাট। গত কাল শনিবার কাহারোল হাটে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানাগেছে হাটে গানের আসর জমিয়ে বিভিন্ন প্রকার রোগ নিরাময়ের গ্যারান্টি দিয়ে হাতুরে কবিরাজদের ঔষুধ বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারনা করছে। গ্রাম এলাকার সহজ-সরল মানুষ ও খুব সহজেই তাদের কথাই বিশ্বাস করে ঔষুধ কিনে প্রতারিত হচ্ছেন।
কাহারোল থানার ওসি রইস উদ্দীন বলেন বিষয়টি নিয়ে কেউ কোনো দিন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান বলেন, খুব শিরগিরই হাট বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই সব কবিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
