করোনাক্রান্ত শিশুকে গাড়ির ট্রাংকে বেঁধে রাখলেন মা, এরপর... 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২১:৪০

১৩ বছরের ছেলে করোনা আক্রান্ত। এতে তিনিও আক্রান্ত হতে পারেন করোনায়, এমন ভয়ে ওই ছেলেকে গাড়ির ট্রাংকে বন্দি করে রাখে এক মা। এই ঘটনা যুক্তরাষ্ট্রের। 

দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের ওই স্কুল শিক্ষিকার বিরুদ্ধে গ্রফতার এবং শিশু বিপন্নের অভিযোগ আনা হয়েছে। শনিবার দেশটির সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ জানুয়ারি সারা বিম (৪১) নামে ওই নারী হ্যারিস কাউন্টিতে 'স্ক্রিনিং ড্রাইভ-থ্রুতে' তার সন্তানকে করোনার পরীক্ষার জিজ্ঞাসা করছিলেন। সেসময় তিনি এক কর্মকর্তাকে বলেন তার সন্তান তার গাড়ির 'বুটে' বন্দি করা অবস্থায় আছে। 

এসময় ওই কর্মকর্তা বলেন, করোনা পরীক্ষা করতে হলে তার ছেলেকে গাড়ির ট্রাংক থেকে বের করে আনতে হবে। এই কথা শুনে বিম তা প্রত্যাখ্যান করে এবং ওই স্থান ত্যাগ করে। এরপর ওই কর্মকর্তা স্থানীয় পুলিশকে এই ঘটনা জানায়। 

বুধবার হ্যারিস কাউন্টি ডিস্ট্রিক ওই নারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।  পুলিশ এখনো বিম এবং তার সন্তানকে খুঁজে পায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা নিরাপদে আছেন। তথ্যসূত্র: এনডিটিভি 

ইত্তেফাক/এসআর