করোনাভাইরাস থেকে সেরে উঠার পরও ধকল কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। তাই লিওঁর মাঠে লিগ ওয়ানের পরবর্তী ম্যাচে মেসিকে ছাড়াই খেলতে হবে পিএসজিকে। শনিবার (৮ জানুয়ারি) লিগ ওয়ানের ম্যাচটিতে আর্জেন্টাইন তারকার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
করোনা নেগেটিভ সনদ নিয়ে ইতোমধ্যে আর্জেন্টিনা থেকে ফ্রান্সে ফিরেছেন মেসি। তবে লিওর বিপক্ষে না থাকার বিষয়ে পিএসজি বলেছে, ‘মেসি তার করোনা পরবর্তী বিধিনিষেধ মেনে চলবে আগামী কয়েক দিন।’
এদিকে লিওঁর বিপক্ষে রবিবার মাঠে নামবে পিএসজি। বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় শুরু হবে ম্যাচটি।
জানুয়ারির বিরতিতে করোনা পজিটিভ হন মেসি। একই সঙ্গে পিএসজির আনহেল ডি মারিয়া, দানিলো, ডোনারুম্মা ও কুয়ারজায়াও করোনা পজিটিভ হয়েছিলেন। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে বর্তমাসে ফ্রেঞ্চ লিগের শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় অবস্থানে থাকা অলিম্পিক মার্শেইঁয়ের চেয়ে এগিয়ে আছে ১০ পয়েন্টের ব্যবধানে।

ফিফার বর্ষসেরা পুরস্কার জিতবেন কে