সাতক্ষীরা জেলার কলারোয়ায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ঢাকা রিজিওনাল কমিটির সদস্যরা।
শুক্রবার (৭ জানুয়ারি) কলারোয়ার ১০ নম্বর কুশোডাংগা ইউনিয়নের পারিখুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুবিধাবঞ্চিত শীতার্ত এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত এলাকায় প্রায় ১২৫০ জন সুবিধা বঞ্চিত অসহায় পরিবার এর মধ্যে কম্বল, জ্যাকেটসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ বিষয়ে দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ঢাকা রিজিওনাল কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুজ্জামান এফসিএ এবং শীতবস্ত্র বিতরণ কমিটির কনভেনর মো. এমারত হোসেন এফসিএ বলেন, ২০১৩ সাল থেকেই সারাদেশের বিভিন্ন এলাকায় আমরা শীতার্ত এবং অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় এবার পারিখুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণ করেছি।
এই সময় দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) অন্য সদস্যরা এবং কলারোয়া থানার পুলিশ সদস্য, কুশোডাংগার ৫ নম্বর ওয়ার্ড এর প্রাক্তন মেম্বার নুরুল ইসলাম সরদার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর জিওসি লেফটেনেন্ট জেনারেল এস এম মতিউর রহমানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, শীতবস্ত্র বিতরণ ছাড়াও সেনাবাহিনীর মেডিক্যাল টিম বিনামূল্যে মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশমাতৃকার সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় এবং দেশের সব প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থেকে দেশ গঠনে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এবছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
