কারাগারে মেহজাবিন!

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৫:২৮

কারাগারে মলিন মুখে বসে আছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নীল পেড়ে সাদা শাড়িতে মলিন মুখে গুটিসুটি মেরে কারাগারের মোঝেতে বসে আছেন তিনি। কিন্তু কেন?

সেটি বেশ গোপনই রেখেছে চরকি। কেন অভিনেত্রীর হাজতবাস সেকথা খোলসা করেনি ওটিটি প্ল্যাটফর্ম চরকি। তাই আপাতত ফার্স্ট লুকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দর্শককে।

চরকির সঙ্গে এবারই প্রথম কোন কন্টেন্টে কাজ করতে যাচ্ছেন মেহজাবিন চৌধুরী

ব্যতিক্রমধর্মী সব চরিত্রে অভিনয় করে বরাবরই আলোচনায় থেকেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই তার লুক, কাজ বরাবরই প্রশংসা কুড়ায়। এবারে তার এই নতুন লুক চরকি প্রযোজনায় নতুন কন্টেন্টের।

চরকির সঙ্গে এবারই প্রথম কোন কন্টেন্টে কাজ করতে যাচ্ছেন মেহজাবিন চৌধুরী। দর্শক মুখিয়ে আছেন নতুন এ চরিত্রে মেহজাবিনের কাজ উপভোগ করতে।

তবে সংবাদমাধ্যমকে চরকি জানিয়েছে এই লুকে কবে, কখন অভিনেত্রীকে দেখা যাবে সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে আরেকটু।

ইত্তেফাক/এআই