সন্তানের নামও ঠিক করেছেন পরীমণি

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৮:৩৬

মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানের নাম ঠিক করছেন পরীমণি। কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য। মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর গণমাধ্যমকে বিষয়টি জানান পরী।

অনাগত সন্তানের বাবা হচ্ছেন অভিনেতা শরীফুল রাজ। মা হতে যাওয়ার খবর নিজেই জানিয়েছেন পরীমণি।

পরীমণি বলেন, ‘কয়েকদিন আগে থেকেই টের পাচ্ছিলাম। তাই আজ হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার জানালেন খুশির খবর। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে-লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি।’

গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। তবে বিয়ের কথা ইচ্ছে করেই আড়াল রেখেছিলেন পরী

ইত্তেফাক/বিএএফ