লেনদেনে শীর্ষে জ্বালানি খাত  

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২২:৪৩

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০টি খাতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৭টি কোম্পানির ১ হাজার ৪৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে। খাতগুলোর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর সর্বোচ্চ ১৪ দশমিক ৮২ শতাংশ লেনদেন হয়েছে।

জানা গেছে, সোমবার বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর ২১৬ কোটি ৭০ লাখ টাকার বা ১৪ দশমিক ৮২ শতাংশ লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৭৭ কোটি ১৮ লাখ টাকা বা ১২ দশমিক ১২ শতাংশ বিবিধ খাতে এবং তৃতীয় সর্বোচ্চ ১৭২ কোটি ৩০ লাখ টাকা বা ১১ দশমিক ৭৯ শতাংশ লেনদেন হয়েছে প্রকৌশল খাতের কোম্পানিগুলোর। এছাড়া বিমা খাতে ১৮০ কোটি টাকা বা ১২ দশমিক ৩১ শতাংশ, রসায়ন খাতে ১১০ কোটি ৫ লাখ টাকা বা ৭ দশমিক ৫৬ শতাংশ, ব্যাংক খাতে ৯৩ কোটি ৮০ লাখ টাকা বা ৬ দশমিক ৪২ শতাংশ, বস্ত্র খাতে ৮৭ কোটি ১০ লাখ বা ৫ দশমিক ৯৬ শতাংশ, আর্থিক খাতে ৬৭ কোটি ৪০ লাখ টাকা বা ৪ দশমিক ৬১ শতাংশ, খাদ্য খাতে ৬৫ কোটি ৫০ লাখ বা ৪ দশমিক ৪৮ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ৬৪ কোটি ৭০ লাখ টাকা বা ৪ দশমিক ৪৩ শতাংশ, সিমেন্ট খাতে ৫৩ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ৬৪ শতাংশ, চামড়া খাতে ৫৩ কোটি ৩ লাখ টাকা বা ৩ দশমিক ৬৩ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৩৪ কোটি ৬১ লাখ টাকা বা ২ দশমিক ৩৭ শতাংশ, পেপার খাতে ৩৩ কোটি ৫০ লাখ টাকা বা ২ দশমিক ২৯ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ২২ কোটি ২০ লাখ টাকা বা ১ দশমিক ৫২ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১৫ কোটি বা ১ দশমিক ০৩ শতাংশ, মিউচ্যুয়াল খাতে ৭ কোটি ৭০ লাখ টাকা বা ০ দশমিক ৫৭ শতাংশ, সিরামিক খাতে ৬ কোটি ৭০ লাখ টাকা বা ০ দশমিক ৪৬ শতাংশ এবং পাট খাতে ৮৩ লাখ টাকার বা ০ দশমিক ০৬ শতাংশ লেনদেন হয়েছে।