‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক আলোচনা সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন বিভাগের উদ্যোগে 'দেয়াল ভাঙ্গার গান' এর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফায়েক উজ্জামান, রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. ফিরোজ আহমেদ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন এবং আইন ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষক। উপাচার্য আইন ডিসিপ্লিনের সকলকে এই মহৎ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান।
দেয়াল ভাঙ্গার গানের সম্পাদক ও আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পুনম চক্রবর্ত্তী জানান, বায়ান্নোর আত্মোৎসর্গের চেতনাকে ধারণ করেই বিগত দুই বছরের ধারাবাহিকতায় ডিসিপ্লিনের শিক্ষার্থীদের একুশ সম্পর্কে নিজস্ব চিন্তা-ভাবনার কাব্যালাপ নিয়ে স্মরণিকাটি প্রকাশ পেলো। স্মরণিকা প্রকাশে আরও ভূমিকা রাখেন সহযোগী সম্পাদক ও প্রভাষক কাজী মুরাদ হোসেন। পাশাপাশি সহকারী সম্পাদক হিসেবে অবদান রাখেন শেখ সোহাগ হোসেন, শুভ কুমার, দেবজ্যোতি সরকার, আলমগীর, শিলাজিৎ কুমার রায় ও হাসনাঈন মাহমুদ।
ইত্তেফাক/ইউবি
