সস্ত্রীক মির্জা ফখরুল করোনায় আক্রান্ত

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৭:০২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

শায়রুল কবির খান বলেন, আজ মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনায় আক্রান্ত হন। আগের দিন সোমবার তার স্ত্রী রাহাত আরা আক্রান্ত হন।

চিকিৎসকের পরামর্শে তারা দুই জন বাসাতেই রয়েছেন বলেন শায়রুল কবির খান। 

ইত্তেফাক/এএএম