পাকিস্তানে খ্রিষ্টান, শিখ, হিন্দু বা আহমদিয়াদের মতো ধর্মীয় সংখ্যালঘুরা যে কী চরম দুর্দশা ও নির্যাতনের মধ্যে দিন কাটাচ্ছেন, তা নিয়ে একটি তীব্র সমালোচনা করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইমানুয়েল ফ্রাগকোস।
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইমানুয়েল ফ্রাগকোস বলেন, পাকিস্তানে প্রতিনিয়তই রাষ্ট্রীয় মদতেই নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা। পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা আর্থ-সামাজিক, রাজনৈতিক বা সাংস্কৃতিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী হওয়ার কারণে এমনটা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সুন্নি মুসলিম-গরিষ্ঠ পাকিস্তানি সমাজ এই সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘবদ্ধ হিংসা, গণহত্যা, বিচারবহির্ভূত হত্যা, অপহরণ, ধর্ষণ কিংবা জোর করে ইসলামে ধর্মান্তর করে চলেছে নির্বিচারে।
পাকিস্তান জুড়ে ইসলাম অবমাননা আইনের (ব্লাসফেমি অ্যাক্ট) চরম অপব্যবহার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
