চলছে বইমেলার প্রস্তুতি

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১১:০৫ পিএম

পুরোদমে চলছে অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের প্রস্তুতি। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানেও অবকাঠামো নির্মাণের কাজে শ্রমিকদের ব্যস্ত থাকতে দেখা গেছে। বইমেলা পরিচালনা কমিট থেকে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে পহেলা ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় সরকার যে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।