আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০০:০৭

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের  বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা শ্রনীনিবাসদী গ্রামের হাজেরা (৩০) ও খাসেরকান্দি গ্রামের নাসিমা (২০)। তারা উজান গোপিন্দী স্পিনিং মিলের শ্রমিক। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, মিল ছুটি হওয়ার পর কোম্পানির গাড়িতে শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বিনাইরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

 

ইত্তেফাক/ইউবি