জবি চলচ্চিত্র সংসদের সভাপতি আমান, সম্পাদক নিলয়

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৮:৪২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০২১-২২ পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে চারুকলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আরাফাত ইসলাম আমান সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী নিলয় দেব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

বুধবার (১২ জানুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক ইফতেশাম ইজাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি এস এম ফয়সাল রোজ, নভেরা হাসান নিক্কন, অর্পিতা বিশ্বাস ছোঁয়া, যুগ্ম -সাধারণ সম্পাদক মুশফিকর রহমান মুকিত, এ এম সি শাহরিয়ার, সাকিফ সাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাশার, দপ্তর সম্পাদক ইফতেশাম ইজাজ অর্থ সম্পাদক শারমীন সুলতানা নিশি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাফিস ইসমাম তাশিক জনসংযোগ সম্পাদক আশরাফি তরফদার শুচি, অনুষ্ঠান ও কর্মশালা সম্পাদক মুশফিকুল আলম সুপ্ত, পাঠচক্র ও গবেষণা সম্পাদক নুসরাত জাহান, তথ্য প্রযুক্তি সম্পাদক মাহির সাফিন, সাংস্কৃতিক সম্পাদক প্রকৃতি আশেক এবং কার্যনির্বাহী সদস্য বাঁধন বণিক ও আফিয়া মোবাশশিরা।

ইত্তেফাক/এমএএম