রংপুরে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২২

রংপুরে তিনটি গোডাউন থেকে প্রায় সাড়ে চার মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র‌্যাব-১৩। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। এ সময় আটক করা হয় এক ব্যবসায়ীকে।  

র‌্যাব-১৩ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) র‌্যাবের একটি দল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায়। অভিযানে রংপুরের শালবন মিস্ত্রীপাড়া গ্রামের শিয়ালুর মোড় এলাকা থেকে নিষিদ্ধ পলিথিন ও একজনকে আটক করা হয়। আটক ওবায়দুল ইসলাম মিস্ত্রীপাড়া গ্রামের মো. আলাউদ্দীনের পুত্র।

আরো পড়ুন: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

ইত্তেফাক/অনি