চলচ্চিত্র অঙ্গনে বইছে নির্বাচনের হাওয়া। আসছে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। যাদের একটি ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল, অন্যটি মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।
আজ বুধবার বিকেলে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে মিশা-জায়েদের প্যানেলের পক্ষে। মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। কারা আছেন এতে?
পূর্ণাঙ্গ প্যানেল
সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল-রুবেল, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জে কে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফারহান, কার্যকরী পরিষদের সদস্য রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান, হাসান জাহাঙ্গীর।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ

নির্বাচন শেষে কেউ মুখ দেখাদেখি বন্ধ করবেন না: নিপুণ