ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। মা হতে চলেছেন এই অভিনেত্রী। গত ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। গেল পরশু এ তথ্য জানিয়ে আনন্দে ভাসছেন ‘স্বপ্নজাল’খ্যাত এ নায়িকা। তার ভক্তদের জন্য এবার নতুন খবর, শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরীমণি। কাঞ্চন-নিপুণ প্যানেলের হয়ে তিনি নির্বাচনে লড়বেন কার্যকরী পরিষদের সদস্য পদে।
আজ বুধবার বিকেলে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের পক্ষে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। পরে বিকেল সাড়ে তিনটার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছে তারা। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন না পরীমণি।
ইলিয়াস কাঞ্চন-নিপুণের পূর্ণাঙ্গ প্যানেল
সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সভাপতি রিয়াজ ও ডি এ তায়েব, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহানুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিরব, দম্পর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যকরী পরিষদের সদস্য অমিত হাসান, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, গাঙ্গুয়া, সীমান্ত।
চলচ্চিত্র শিল্পীদের কাছে প্রিয় এক নাম পরীমণি। শিল্পীদের নানা সমস্যায় তিনি পাশে থাকেন। ঈদ-পূজায় তাকে দেখা যায় নানান রকম উপহার, অর্থসহায়তা নিয়ে শিল্পীদের সঙ্গে উৎসব পালন করতে।
প্রসঙ্গত, শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ

মিশা-জায়েদের প্যানেল থেকে নির্বাচনে লড়বেন যারা