সুনামগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২১:৫১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টানমেউহারী গ্রামে স্ত্রীকে খুন করে এক স্বামী আত্মহত্যার করেছেন। নিহত স্ত্রীর নাম স্বাধীনা আক্তার (৫০) ও স্বামী বাচ্চু মিয়া (৫৭)। বুধবার (১২ জানুয়ারি) বিকেলে ধর্মপাশা থানা পুলিশ নিহত স্বামী স্ত্রীর বসত ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে। 

সুনামগঞ্জের পুলিশ সুপার মো মিজানুর রহমান বলেন, নিহত বাচ্চু মিয়া জুয়া খেলার অভ্যাস ছিল। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে স্বামী ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে খুন করার পর নিহতের স্বামী বাচ্চু মিয়া আত্মহত্যা করেন। আগামীকাল ময়না তদন্তের জন্য মরদেহ গুলো সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হবে।

 

 

ইত্তেফাক/এমএএম