বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অর্জুন কাপুর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৬:০৩

বলিউডে যখন একের পর এক সানাই বেজে চলেছে ঠিক তখনই বিচ্ছেদের সুর। গুঞ্জন মালাইকা-অর্জুনের নাকি বিচ্ছেদ হয়ে গেছে। এতে নাকি ভেঙে পড়েছেন মালাইকা। তিনদিন ধরে বাড়ি ছেড়ে বেরুননি তিনি এমনই 'খবর' ছিলো এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। 

এবারে গুঞ্জনের জবাব দিলেন অভিনেতা অর্জুন কাপুর নিজেই। ইন্সটাগ্রামে পোস্ট করেছেন একটি সাদাকালো ছবি তাতে দেখা যাচ্ছে প্রেমিকা মালাইকার সঙ্গে আয়নার সামনে বেশ প্রেমময় ভঙ্গিতেই দাঁড়িয়ে আছেন তিনি। সাথে জুড়ে দিয়েছেন ক্যাপশন, "আজেবাজে গুজবের কোন জায়গা নেই। সাবধানে থাকুন। সুস্থ থাকুন। সকলের জন্য প্রার্থনা রইলো। সবার জন্য ভালোবাসা।"

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

বুধবার সকালে এক সংবাদমাধ্যম জানিয়েছিলো মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্কে পড়েছে ভাটা। চারদিন হয়ে গেলো মালাইকা অরোরা বের হননি বাড়ি ছেড়ে। এদিকে তার ১১ বছরের ছোট প্রেমিকও প্রেমিকার বাড়ির দিকে পা বাড়াননি। 

অথচ তিনদিন আগেই বোন রিয়া কাপুরের বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণে তাকে দেখা গেছে। সাধারণত পারিবারিক এসব অনুষ্ঠানে অর্জুনের সঙ্গী হতেন মালাইকা অরোরা। তবে এবার অর্জুন একাই গিয়েছিলেন সেখানে। এতে করেই সন্দেহ আরো ঘনীভূত হয়েছিলো অনুরাগীদের মাঝে। এবারে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অর্জুন কাপুর। সুত্র: আনন্দবাজার  

ইত্তেফাক/এআই