চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে আরও একটি এল ক্লাসিকোতে পরাজিত হয়েছে বার্সেলোনা। বুধবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে মাদ্রিদ। এর মধ্য দিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেলো তারা।
তবে রিয়ালের জয় ছাপিয়ে আরও একটি ইস্যু এখন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ম্যাচটি যখন টাইব্রেকারের দিকে যাচ্ছিল ঠিক তখনই রিয়ালকে জয়সূচক গোলটি এনে দেন ফেদে ভালভার্দে। এই গোলে যে তিনি কেবল দলকে ফাইনালে তুলেছেন তা নয়, বেঁচে গেছেন আরও একটি দিক দিয়ে। এখন প্রেমিকা মিনা বোনিনোর হাতের রান্না আর খেতে হবে না এই মিডফিল্ডারকে!
পাঠকরা হয়তো এরই মধ্যে বুঝতে পেরেছেন, মিনা বোনিনোর রান্নার হাত অতটা ভালো নয়। সে জন্যই তিনি ম্যাচের আগে হোয়াটসঅ্যাপে উরুগুইয়ান তারকাকে পাঠানো বার্তার একটি স্ক্রিনশট টুইটারে শেয়ার করেছেন। সেখানে লেখা, ‘যদি গোল করতে না পারো, তাহলে প্রতিদিন আমার হাতের রান্না খেতে হবে! একটু ভেবে দেখো, কেমন।’
এখন ফুটবলপ্রেমীরাও মজা করে বলতে পারবেন, প্রেমিকার হাতের রান্না যেন খেতে না হয় সে জন্যই গোল করেছেন ফেদে ভালভার্দে। তার গোলটিও এসেছে ম্যাচের ৯৮ মিনিটের সময়। এমনটা মনে করলেও সমস্যা নেই। আদতে লাভ হয়েছে কিন্তু রিয়াল মাদ্রিদের।
আর্জেন্টিনার নাগরিক মিনা বোনিনো একজন সংবাদকর্মী। অনেক দিন ধরেই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের সঙ্গে তার মন দেওয়া-নেওয়া চলছে। দুজনেই এখন মাদ্রিদে বসবাস করেন।
La que motivo bien soy yo así que ME VAN AGRADECIENDO EH. pic.twitter.com/9JAZhMTOmv
— Mina Bonino (@Minabonino) January 12, 2022
Vamos carajo. Sabe Dios todo lo q trabajas para que las cosas sucedan. Paciencia, trabajo y sobre todo el amor al club. HUEVOS NUNCA TE FALTAN.
— Mina Bonino (@Minabonino) January 12, 2022
TE AMAMOS CARAJO SOS NUESTRO ORGULLO https://t.co/jEfNSrowHX
