সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৭টির বা ৪৪ দশমিক ১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮ টাকায়। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭ দশমিক ১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর শূন্য দশমিক ৯০ টাকা বা ৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
বৃহস্পতিবার ডিএসইতে টপটেন লুজার তালিকায় ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিআইএফসির ৪ দশমিক ৫৪ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৪৫ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩ দশমিক ৬৫ শতাংশ, শ্যামপুর সুগারের ৩ দশমিক ৬৩ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৩ দশমিক ৪০ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ১৫ শতাংশ, মুন্নু এগ্রোর ৩ দশমিক ১২ শতাংশ, এটিসিএলএলজিএফের ২ দশমিক ৯৭ শতাংশ এবং পিপলস ইনসিওরেন্সের শেয়ার দর ২ দশমিক ৯৫ শতাংশ কমেছে।

যে কারণে ৫ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন