পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব অনুষ্ঠিত হয়েছে। পৌষ মাসের শেষ দিন পৌষ সংক্রান্তিতে এ উৎসব হয়। ঘুড়ি ওড়ানো, আতশবাজি ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নিষিদ্ধ করা হয় ফানুস ও আতশবাজি।
শুক্রবার (১৪ জানুয়ারি) ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।
