ফেনী শহরের তাকিয়া রোডের সম্রাট মেজর ফ্লাওয়ারস মিলের ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৭ জনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে ফেনী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা এই তথ্য জানান। এ সময় ফেনী সদর সার্কেল থোয়াই ফ্রু মারমা, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
বদরুল আলম মোল্লা জানান, ৬ জানুয়ারি সন্ধ্যায় ফেনীর সম্রাট ফ্লাওয়ার মিলের কালেকশনের ১৪ লাখ টাকা নিয়ে মিলের কর্মচারী মো. জসিম ও মিন্টু কুমার তাদের প্রতিষ্ঠানে ফিরছিলেন। পথে শহরের তাকিয়া রোডে তাদের কুপিয়ে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মিলের বিক্রয় প্রতিনিধি মো: জসিম উদ্দিন চৌধুরী বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। পরে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ঢাকা ও কক্সবাজার থেকে ৭ জনকে গ্রেফতার ও ৪ লাখ ২৮ হাজার ৫শ টাকা উদ্ধার করে পুলিশ।

বিয়ের অনুষ্ঠানে পৌঁছাতে পারলেন না তারা