জোকোভিচকে আবারও আটক করলো অস্ট্রেলিয়া

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১০:২৫

আদালতের শুনানিকে সামনে রেখে বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচকে আবারও আটক করেছে অস্ট্রেলিয়া। শনিবার (১৫ জানুয়ারি) তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকেই আগামীকাল রবিবার শুনানিতে অংশ নেবেন সার্বিয়ান তারকা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার আদালতের শুনানির পরই জানা যাবে জোকোভিচ অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন কি না। কারণ, পরদিন সোমবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলা রয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকার।

এর আগে গতকাল শুক্রবার কয়েক দিনের ব্যবধানে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। এতে করে অস্ট্রেলিয়ান ওপেনে তার অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা বেড়ে যায়।

ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক। এক বিবৃতিতে তিনি বলেন, ‘স্বাস্থ্য এবং ভালো শৃঙ্খলা তৈরির উদাহরণ সৃষ্টি করতে আজ আমি জোকোভিচের ভিসা বাতিল করে ক্ষমতার ব্যবহার করলাম। তাছাড়া এটি জনস্বার্থের দাবি ছিল।’

ইত্তেফাক/টিএ