দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৮:০১

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন।সোমবার (১৭ জানুয়ারি) তিনি দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হয়েছি। তবে সুস্থ আছি। বাসাতেই অবস্থান করছি।’

উল্লেখ্য, এর আগে গত বছরের শুরুর দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন অ্যাটর্নি জেনারেল।

ইত্তেফাক/এএএম