চুটিয়ে প্রেম করেছিলেন। এরপর ঢাকঢোল পিটিয়ে ২০০৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন। একে একে কেটে গেছে প্রায় ১৮ বছর। এরপর প্রায় হুট করে বিবাহ বিচ্ছেদের সিধান্ত নিলেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও তার স্ত্রী ঐশ্বরিয়া। এক টুইটার বার্তায় এই দম্পতি এই সিধান্তের কথা জানান।
টুইটার বার্তায় ধানুশ লেখেন, বন্ধু, দম্পতি, পিতামাতা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে ১৮ বছর একসঙ্গে থাকা। এই যাত্রার বিকাশ হয়েছে বোঝাপড়া, সামঞ্জস্য এবং মানিয়ে নেওয়ার। আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে আমাদের পথ আলাদা। ঐশ্বরিয়া এবং আমি দম্পতি হিসেবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিদ্ধান্তকে দয়া করে সম্মান করুন ।
অন্যদিকে একই পোস্ট টুইট করেছেন ঐশ্বরিয়া। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় তারকা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া।
