বিশ্বের সব চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ও সমিতিগুলোর যৌথ ভার্চুয়ালসভা গত ১৬ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৭টা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ব চট্টগ্রাম উৎসব করার উদ্দেশ্যে ‘আন্তর্জাতিক চট্টগ্রাম সমন্বয় কমিটি’ গঠন করা হয়। এটিতে অন্তর্ভুক্ত থাকছে দেশে দেশে সংগঠিত বৃহত্তর চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী অ্যাসোসিয়েশন ও সমিতিগুলো।
যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন-ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজা (কানাডা), চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি মুহাম্মাদ হাবিব ও সাধারণ সম্পাদক এম বিল্লাহ, চট্টগ্রাম সমিতি ঢাকার সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন খান ও আব্দুল মাবুদ, ওমান বাংলাদেশ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সায়েদ মনজুরুল ইসলাম ও ওমান চট্টগ্রাম সমিতির সভাপতি মুহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি, সি প্লাস টিভির আলমগীর অপু, চিটাগাং অ্যাসোসিয়েশন অফ কানাডার সভাপতি শিবু চৌধুরী, সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক ভিপি সরোয়ার জামান, আমলগীর হাকিম, মুস্তাফা কামাল, এম ইউসুফ মুহাম্মদ, কফিল উদ্দিন পারভেজ ও সব্যসাচী চক্রবর্তী, চট্টগ্রাম সমিতি মন্ট্রিল এর সভাপতি সাইফুর রহমান, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মোহাম্মদ কামালুদ্দিন, চট্টগ্রাম সমিতি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক ও সিটি কলেজের সাবেক ভিপি ইফতেখার উদ্দিন ইফতু, গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মোহাম্মদ ইসহাক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম সমিতি কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, সভাপতি মুস্তাফা কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, চট্টগ্রাম সমিতি আরব আমিরাতের সাইফুদ্দিন আহমেদ ও চট্টগ্রাম নাগরিক ফোরাম ইউএই সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, চট্টগ্রাম সমিতি কুয়েত এর সভাপতি জাফর আহমেদ ও হোসাইন চৌধুরী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ব্যারিস্টার মনোয়ার হোসেনকে চেয়ারম্যান (যুক্তরাজ্য), নাসির উদ দুজাকে কনভেনর (কানাডা) মো. গিয়াস উদ্দিনকে চিফ কোঅর্ডিনেটর (চট্টগ্রাম সমিতি ঢাকা) ও আমলগীর হাকিমকে মেম্বার সেক্রেটারি (কানাডা) নির্বাচিত করা হয়।
