ফ্রান্সের দৈনিক সংক্রমণে মঙ্গলবার আবারও নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত সপ্তাহে সর্বশেষ দৈনিক গড়ে তিন লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছিল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মোতাবেক, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জন।
গত সাত দিন ধরে ফ্রান্সে দৈনিক সংক্রমণ তিন লাখেরও বেশি বলে সর্বশেষ তথ্যে জানা গেছে।
মঙ্গলবার বিশ্বজুড়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। সোমবারের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১১ লাখ। এর মধ্যে যুক্তরাজ্যে নতুন করে সাড়ে ৯৪ হাজার, ইতালিতে সোয়া ২ লাখ, জার্মানিতে ৯৫ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
