করোনা পরিস্থিতি

সংক্রমণের হার ২৫ শতাংশ ছাড়ালো

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৭:০৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শতকরা ২৫ শতাংশ ছাড়িয়েছে। এ সময় দেশে সর্বমোট ৩৭ হাজার ৮৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯ হাজার ৫০০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। আর মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। 

বুধবার (১৯ জানুয়ারি)স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ২৪ ঘণ্টায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১২ জন। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ জন। চট্টগ্রামে ২, রাজশাহী ও সিলেটে ১ জন করে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

এর আগে, মঙ্গলবার ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন। করোনায় মৃত্যু হয় ১০ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯৮ শতাংশ। এদিন মোট ৩৫ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯৮।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

ইত্তেফাক/জেডএইচডি