‘শর্ট নোটিশে ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া’ 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৮:১৪


ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সেনা মোতায়েনের ফলে উৎকণ্ঠা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন। তিনি বলেন, সেনা মোতায়েনের মানে হলো ইউক্রেনের ওপর খুব শর্ট নোটিশে ভ্লাদিমির পুতিন হামলার নির্দেশ দিতে পারেন। বুধবার (১৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের দূতাবাসে কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই উৎকণ্ঠা প্রকাশ করেন। 

ব্লিনকেন বলেন, ‘আমরা জানি অল্প সময়ের নোটিশে এই  রাশিয়া আরও সেনা বাড়াতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করছি, আমরা বিষয়টিকে কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ উপায়ে পর্যবেক্ষণ করবো। কিন্তু চূড়ান্তভাবে এটি পুতিনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’ 

এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ করতে প্রস্তুত। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন, ‘আমরা এমন একটা পর্যায়ে আছি, যেখানে রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ শুরু করতে পারে।’ সূত্র: আল জাজিরা।  

ইত্তেফাক/এসআর