জামালপুর নার্সিং ইনস্টিটিউটের একদিনে ৩০ শিক্ষার্থীর করোনা শনাক্ত

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪:১২

গত ২৪ ঘণ্টায় জামালপুরে নার্সিং ইনস্টিটিউটে ৩০ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত একদিনে জেলায় মোট ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে এবং র‌্যাপিড এন্টিজেনে ২১৭টি নমুনা পরীক্ষা করে নার্সিং ইনস্টিটিউটের ৩০ জন শিক্ষার্থীসহ ৩৯ জনের দেহে করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ হয়েছে। 

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৫৩১১ জন। সুস্থ্য হয়েছে ৫১৩৯ জন। জেলায় মারা গেছে  ৯৫ জন। উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে ৪১ জন।

 

ইত্তেফাক/এসজেড