দেশে আরও ৮ জনের ওমিক্রন শনাক্ত

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫:৫৯

দেশে আরও ৮ জনের দেহে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি)  জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের তথ্য জানিয়েছে।

এ নিয়ে দেশে মোট ৭১ জনের দেহে ওমিক্রন শনাক্ত হলো। নতুন আক্রান্তদের সবাই চট্টগ্রামের বাসিন্দা। গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়। শনাক্তদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী।

করোনার নতুন ধরন ওমিক্রন। প্রতীকী ছবি।

উল্লেখ্য, ঢাকা ও যশোরের পর এবার চট্টগ্রামেও পাওয়া গেল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের অস্তিত্ব। 

ইত্তেফাক/এএএম