ঝরতে পারে বৃষ্টি, ৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬:০৬

আগামী তিন দিনে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, পাবনা, নওগাঁ ও কুড়িগ্রাম জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৪ দশমিক ০, ময়মনসিংহে ১২ দশমিক ৮, চট্টগ্রামে ১৫ দশমিক ৪, সিলেটে ১৫ দশমিক ০, রাজশাহী ৯ দশমিক ৩, রংপুরে ১০ দশমিক ৫, খুলনায় ১৩ দশমিক ০ এবং বরিশালে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

ইত্তেফাক/এমআর