পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৩ 

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৭:২৭

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহরের বিখ্যাত আনারকলি মার্কেটে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছেন। 

লাহোরের পুলিশ মুখপাত্র রানা আরিফ তিন জন নিহতের খবর নিশ্চিত করেছেন। পাক পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে আশেপাশের দোকান এবং ভবনের জানালা উড়ে গেছে। 

দেশটির পুলিশ আরও জানিয়েছেন, পান মান্ডি নামক স্থানে এই বিস্ফোরণ ঘটে। এই স্থানে ভারতীয় পণ্য বিক্রি হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। 

ডেপুটি ইনস্পেক্টর জেনারেল পুলিশ অপারেশন মোহাম্মদ আবিদ সাংবাদিকদের বলেন, আমরা বিস্ফোরণের প্রকৃতি খুঁজে বের করছি। বিস্ফোরণে ২০ জনের বেশি আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এনডিটিভি 

ইত্তেফাক/এসআর