পরবর্তী নির্বাচনেও বাইডেনের রানিং মেট হচ্ছেন কমলা হ্যারিস

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৯:৪৪

যদি ২০২৪ সালে আবারও নির্বাচনে দাঁড়ান, তাহলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসই তার রানিং মেট হবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন তার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এ কথা জানান।

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে, হ্যারিস বলেছিলেন যে তিনি এবং বাইডেন এখনও ২০২৪ সালের নির্বাচন নিয়ে আলোচনা করেননি। তবে নানা জল্পনা-কল্পনার মধ্যে যদি বাইডেন আবার না দাঁড়াতে চান, তবে তিনিও হোয়াইট হাউজের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

ওয়াল স্ট্রিট জার্নালের সাথে একটি সাক্ষাৎকারে, ৭৯ বছর বয়সী বাইডেনের আবার নির্বাচন করার সম্ভাবনা কতটুকু, সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, হ্যারিস বলেন, আমি এ বিষয়ে ভাবছিনা বা আমরা এ সম্পর্কে কোনও কথা বলিনি।

আমেরিকার ইতিহাসে কমলা হ্যারিস, প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ এবং এশিয়ান আমেরিকান ব্যক্তি, যিনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন। তাই প্রাথমিকভাবে তাকেই বাইডেনের উত্তরসূরি বলে মনে হয়েছিল।

বাইডেন ভোটের অধিকার রক্ষায় হ্যারিসের রেকর্ড সমর্থন করে বলেন, আমি তাকে দায়িত্ব দিয়েছিলাম। আমি মনে করি তিনি খুব ভাল কাজ করছেন।

ইত্তেফাক/এএইচপি