ছেলেকে পেতে পাক বাহিনীর কাছে এক মায়ের আকুতি  

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৯:৪৭

১০ দিন আগে পাক কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) সদস্যরা রিজওয়ানউল্লাহ নামে এক কিশোরকে তুলে নিয়ে গেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কী শহরের ওই কিশোরের মা গুল শাদ বিবি এই অভিযোগ করেছেন। 

ওই নারী বলেছেন, তার সন্তান বাইক মেরামতের জন্য মেকানিকের কাছে গেলে সিটিডি'র সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। 

রিজওয়ানউল্লাহর মা আরও বলেন, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট ওই মেকানিককেও গ্রেফতার করেছেন এবং তার ছেলেকে আটকে রাখা হয়েছে। যদিও কর্মকর্তারা তাকে আশ্বাস দেন তদন্ত শেষ হওয়ার পরে তাকে শিগগিরই মুক্তি দেওয়া হবে।

গুল শাদ বিবি পেশোয়ারের কর্পস কমান্ডার কাছে তার নির্দোষ ছেলেকে মুক্তি দিতে সাহায্য করার জন্য আবেদন করেছেন।